তোমাদেরি মাঝে আসে মাঝে মাঝে রাজার দুলাল ছেলে

তোমাদেরি মাঝে আসে মাঝে মাঝে রাজার দুলাল ছেলে,
পরের দুঃখে কেঁদে কেঁদে যায় শত সুখ পায়ে ঠেলে।
কবি-আরাধ্য প্রকৃতির মাঝে কোথা আছে এর জুড়ি?
অবিচারে মেঘ ঢালে জল, তাও সমুদ্র হতে চুরি।
সৃষ্টির সুখে মহাখুশি যারা তারা নর নহে, জড়;
যারা চিরদিন কেঁদে কাটাইল, তারাই শ্রেষ্ঠতর।
মিথ্যা প্রকৃতি, মিছে আনন্দ, তারাই শ্রেষ্ঠতর।
মিথ্যা প্রকৃতি, মিছে আনন্দ, মিথ্যা রঙ্গিন সুখ;
সত্য সত্য সহস্রগুণ সত্য জীবের সুখ। 
সারমর্ম: আবহমানকাল ধরে পৃথিবীতে অনেক মহৎ ব্যক্তির আগমন ঘটেছে যারা মানব সেবায় নিজেদের উৎসর্গ করেছেন। মানবকল্যাণের জন্য নিজের স্বার্থকে বলি দিয়ে পরার্থে জীবন বিলিয়ে দিয়েই তারা শান্তি পান। এ জন্য বলা হয়, পরের জন্য ত্যাগের মধ্যেই মানুষের প্রকৃত সুখ নিহিত। এ সত্য তারা বিশ্ববাসীকে জানিয়ে দেন।