তোমাতে আমার পিতা-পিতামহগণ
জন্মেছিলে একদিন আমারি মতন।
তোমারি এ বায়ুতাপে তাহাদের দেহ
পুষেছিলে পুষিতেছ আমায় যেমন।
জন্মভূমি জননী আমার যেথা তুমি
তাহাদেরও সেই রূপ তুমি মাতৃভূমি।
তোমারি কোড়েতে মোর পিতামহগণ
নিদ্রিত আছেন সুখে জীবলীলা শেষে।
তাদের শোণিত অস্থি সকলি এখন
তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে।
তোমার ধূলিতে গড়া এ দেহ আমার
তোমাদের ধূলিতে কালে মিলাবে আবার।
No comments:
Post a Comment