তোমার প্রেম যে বইতে পারি

তোমার প্রেম যে বইতে পারি 
এমন সাধ্য নাই। 
এ সংসারে তোমার আমার 
মাঝখানেতে তাই- 
কৃপা করে রেখেছ, নাথ, 
অনেক ব্যবধান- 
দুঃখ-সুখের অনেক বেড়া 
ধন জন-মান। 
আড়াল থেকে ক্ষণে ক্ষণে 
আভাসে দাও দেখা- 
কালো মেঘের ফাঁকে ফাঁকে 
রবির মৃদু রেখা। 
শক্তি যারে দাও বহিতে 
অসীম প্রেমের ভার 
একেবারে সকল পর্দা 
ঘুচায়ে দাও তার। 
সারমর্ম: এ বিশ্বের সকল কিছু সৃষ্টি করেছেন মহান ¯স্রষ্টা। তিনি সবার মধ্যেই অবস্থান করেন। আকার-ইঙ্গিতে তার পরিচয়ও দেন। কিন্তু ভক্তরা তা উপলব্ধি করতে পারে না। কারণ ধন, জন, মান বাধা হয়ে দাঁড়ায়। এ জন্য ভক্ত প্রার্থনা করেন, আকার-ইঙ্গিতে নয় বরং সকল বাধাকে অতিক্রম করে তিনি যেন ভক্তের সম্মুখে নিজেকে প্রকাশ করেন।