সারমর্ম
তোমার মাপে হয়নি সবাই
তুমিও হওনি সবার মাপে
তুমি সর কারো ঠেলায়
কেউ-বা সরে তোমার চাপে।
তুমি ভেবে দেখতে গেলে
এমনি কিসের টানাটানি,
তেমন করে হাত বাড়ালে
সুখ পাওয়া যায় অনেকখানি।
আকাশ তবু সুনীল থাকে
মধুর ঠেকে ভোরের আলো
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুঁজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।
মনেরে তাই কহ যে,
ভালমন্দ, যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
No comments:
Post a Comment