দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি

দ্যাখ, মানুষের কষ্ট থাকে না, হয় দিনে লোক খাঁটি 
সোনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি 
মাটিরই যদি না এ হেন মূল্য মানুষের দাম নেই? 
এই সংসারে এই সোজা কথা সব আগে বোঝা চাই। 
বিশ্বপিতার মহাকারবার এই দিন দুনিয়াটা, 
মানুষই তাহার মহামূল্যধন, কর্ম তাহার খাটা; 
তাঁরি নাম নিয়ে খাটিবে যে জন, অন্ন তো তার মুখে, 
বিধাতার এই সাচ্চা বাচ্চা কখনো পড়ে না দুঃখে। 
তবে যে একথায় দেখিবারে পাই গরিবের দুর্গতি, 
অর্থ তাহার- চেনা না সে তার শক্তির সংহতি। 
সারমর্ম: এ পৃথিবীতে প্রকৃত খাঁটি মানুষ মাটিতেও সোনা ফলাতে পারে। সে পরিশ্রম ও মেধা দ্বারা সকল দুঃখ, কষ্টকে লাঘব করতে পারে। কর্মব্যস্ততাই জীবনকে সফল করে আর অলসতা জীবনকে ব্যর্থ করে।