ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন, মুক্ত কর তারে,

ক্রন্দিছে নিখিল বন্দী, হে নবীন, মুক্ত কর তারে, 
নিয়ে চল আলো অভিসারে। 
পৃথিবীর অধিকার-বঞ্চিত যে ভিক্ষুকের দল-, 
জীবনের বন্যাবেগে তাদের কর বিচঞ্চল। অসত্য অন্যায় 
যত ডুবে থাক, সত্যের প্রসাদ 
পিয়ে লভ অমৃতের স্বাদ। 
অজস্র মৃত্যুরে লঙ্ঘি হে নবীন, চল অনায়াসে 
মৃত্যুঞ্জয়ী জীবন-উল্লাসে। 
সারমর্ম: এ পৃথিবীতে নবীনরাই মৃত্যুভয়কে জয় করে অন্ধকারাচ্ছন্ন বিপদসংকুল পথ পাড়ি দিতে পারে। তাইতো শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে প্রতিবাদী হয়ে সংগ্রামের পথে যেতে হবে। মানবতার এ পথই চিরায়ত কল্যাণের