সারমর্ম
একদা পরমমূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায়
আগন্তুক! রূপের দুর্লভ সত্তা লভিয়া বসেছ
সূর্য-নক্ষত্রের সাথে। দূর আকাশর ছায়াপথে
যে আলোক আসে নামি ধরণীর শ্যামল ললাটে
সে তোমার চক্ষু চুম্বি তোমারে বেঁধেছে অনুক্ষণ
সখ্যডোরে দ্যুলোকের সাথে; যুগ-যুগান্তর হতে
মহাকালযাত্রী মহাবাণী পুণ্য মুহূর্তের তব
শুভক্ষণে দিয়াছে সম্মান; তোমার সম্মুখ দিকে
আত্মার যাত্রার পন্থ গেছে চলি অনন্তের পানে-
সেথা তুমি এক যাত্রী অফুরন্ত এ মহাবিস্ময়।
No comments:
Post a Comment