ফুটিয়াছে সরোবরে; কমল নিকর

ফুটিয়াছে সরোবরে; কমল নিকর 
ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। 
গুণ গুণ গুণ রবে কত মধুকরে, 
কেমন পুলকে তারা মধুপান করে, 
কিন্তু এরা হারাইবে এ দিন যখন; 
আসিবে কি অলি আর করিতে গুঞ্জন 
আশায় বঞ্চিত হলে আসিবে না আর, 
আর না করিবে এই মধুর ঝংকার; 
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, 
অসমেয় হায় হায় কেহ কারো নয়। 
কেবল ঈশ্বর এই বিশ্বপতি যিনি, 
সকল সময়ের বন্ধু সকলের তিনি। 
সারমর্ম: সুখ-দুঃখ মানুষের নিত্যসঙ্গী। সুখের সময় মানুষের শুভাকাক্ষ্ঙীর অভাব না হলেও দুঃখের দিনে এদের কারো ছায়াটাও দেখা যায় না। কিন্তু সুখে-দুঃখে, বিপদে-আপদে একজনই সবসময় পাশে থা