মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো?

মরুভূমির গোধূলির অনিশ্চয় অসীমে হারালো? 
আকস্মাৎ বিভীষিকা সমুদ্রের তরঙ্গে তরঙ্গে 
মূর্ছাহত বালুকণা জাগলো কি মৃত্যুর আহ্বান? 
অন্ধকারে প্রেতদল পথপাশে অট্টহাসে কেন? 
কঙ্কালের শ্বেত নগ্ন অস্তি-গহ্বরে 
প্রাণঘাতী বীভৎস রাগিণী? 
মৃত্যু-শঙ্কা মূর্চ্ছনা গ্লানি আচ্ছন্ন গগন, 
মানুষের দুরাশার অভিযানে টানি দিল ছেদ? 
অদৃশ্য আলোর দীপ্তি অজানিত কোন নভস্থলে 
সহসা চমকি ওঠে উদ্ভাসিয়া অন্তরের ছায়া? 
মরুভূমি পরপারে কোথা স্বর্ণদ্বীপ 
প্রলোভন-সব রক্তে ছন্দে দেয় আনি; 
তারি পানে উন্মীলিয়া সকল হৃদয় 
গোধূলির অন্ধকারে তিমির রাত্রির বক্ষ ভেদি, 
পথহীন প্রান্তরে নামহীন বিপদে উত্তরি, 
অজ্ঞাত উষার পানে কারাভাঁর যাত্রা হল শুরু? 
সারমর্ম: মানুষের জীবন নানা প্রতিকূলতায় পরিপূর্ণ। মরুভূমির পথে যাত্রার মতো তার জীবনের পথেও আছে নানা বাধা-বিঘ্ন, আছে মৃত্যুর ভয়। এতে মানুষের যাত্রা বার বার ভঙ্গ হয়। তারপরও নতুন ভোরের আশায় মানুষ মৃত্যুকে উপেক্ষা করে সেই অনিশ্চিত পথেই ধাবিত হয়।