ইসলাম বলে, সকলের তবে মোরা সবাই,

ইসলাম বলে, সকলের তবে মোরা সবাই, 
সুখ-দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই, 
নাই অধিকার সঞ্চয়ের। 
কারো আঁখি জলে কারো ঝাড়ে কিরে জ্বলিবে দীপ? 
দু’জনার হবে বুলন্দ নসীব, লাখে লাখে হবে বদ নসীব। 
এ নহে বিধান ইসলামের। 
ঈদ-উল-ফিতর আনিয়াছে তাই নব বিধান, 
ওগো সঞ্চয়ী, উদ্বৃত্ত যা তা কর দান, 
ক্ষুধার অন্ন হোক সবার। 
ভোগের পেয়ালা উপচায়ে পড়ে তব হাতে 
তৃষাতুরের হিসসা আছে ও- পেয়ালাতে 
দিয়া ভোগ কর, বীর, দেদার। 
সারমর্ম: ইসলাম ধর্মে কোনো বিভেদ নেই, নেই কোনো অর্থনৈতিক বৈষম্য, সঞ্চয়ের প্রবৃত্তি। তাই নিজের অর্জিত সম্পদ ঈদ-উল-ফিতরে দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কেননা ত্যাগের মধ্যেই মহানুভবতার পরিচয় নিহিত, ভোগে নয়। এসবই ইসলাম ধর্মের প্রকৃত তাৎপর্য বলে এ ধর্মকে শান্তি ও সাম্যের ধর্ম বলা হয়।